গত ২৪ ঘন্টায় করোনায় আরো ২ জনের মৃত্যু, শনাক্ত ৪৬০

প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২২

গত ২৪ ঘন্টায় করোনায় আরো ২ জনের মৃত্যু, শনাক্ত ৪৬০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৪৫৬ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।

এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৮৮ জন এবং শনাক্তের সংখ্যা ২০ লাখ ৩১ হাজার ছয় জনে পৌঁছেছে।

বুধবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এ সময়ে শনাক্ত হার ৯ দশমিক ৫৭ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ৪৯৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৭১ হাজার ৭০০ জনে।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ০৮ শতাংশ।


সূত্র : ইউএনবি


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট