৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২২
মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল রেলস্টেশনের গোডাউন থেকে প্রায় লাখ টাকার বিভিন্ন মালামাল চুরির সময় মো. আলাল মিয়া (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) ভোরে রেলওয়ে থানাপুলিশ ও রেলের স্টাফদের যৌথ অভিযানে তাকে বরমচাল রেলস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আলাল ওই এলাকার লেবু মিয়ার ছেলে।
এ সময় চোরাই কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করে পুলিশ। অভিযানের বিষয়টি টের পেয়ে আলালের সাথে থাকা তার তিন সহযোগী পালিয়ে যায়।
কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম বলেন, চোরাই মালামালসহ আটক ওই যুবকের বিরুদ্ধে রেলওয়ে সম্পদ উদ্ধার আইনে মামলা দায়ের করে সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। চোরাই কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়েছে বলে জানান ওসি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D