৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২২
সিলেট নগরীর হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকা থেকে সায়েম আহমদ (১৬) নামের এক শিশু ৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে সিলেট কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নিখোঁজ শিশু সিলেট নগরীর লোহারপাড়ার কাজিটুলার বাসিন্দা সোহেল আহমদের বড় ছেলে।
জিডি সূত্রে জানা যায়- গত ৯ অক্টোবর রাত ১০টায় নিখোঁজ শিশু নগরীর হযরত শাহজালাল (রহ.) এর মাজারে ঘুরতে বের হয়ে আর ফিরে আসেনি। এক পর্যায়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি ০১৭৭০ ৯৯০৭৬০ ও ০১৮৩৮ ৩৮২৭৩৯ নাম্বার থেকে ফোন করে জানায় সায়েম আহমদ তাদের সাথে রয়েছে। তাদের কাছে ঠিকানা জানতে চাইলে অজ্ঞাতরা কোন ঠিকানা প্রদান না করে মোবাইল ফোনের নাম্বার দুটি বন্ধ করে দেয়। পরবর্তীতে আশপাশের লোকজন ও আত্মীয় স্বজনদের বাসা বাড়িতে খোঁজ-খবর নিলে কোনো সন্ধান পাওয়া যায়নি। এমতাবস্থায় ৯ অক্টোবর নিখোঁজ শিশু সায়েম আহমদের পিতা সোহেল আহমদ বাদী হয়ে সিলেট কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়রী করেন। জিডি নং-১০৩৩, তারিখ- ১১/১০/২০২২ইং।
হারানোর সময় তার পরণে ছিল কালো গেঞ্জি ও জিন্স প্যান্ট, গায়ের রং শ্যামলা, মুখমন্ডল- লম্বাটে, শারীরিক গড়ন মোটামুটি, উচ্চতা- ৫ ফুট ২ ইঞ্চি। সে সুনামগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলে।
কেউ তার সন্ধান পেলে ০১৭৯৯৬৯৮১৯৯ (পিতা) অথবা সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। -বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D