ক্ষমতা কুক্ষিগত করে আওয়ামী লীগের লুটপাটের কারনে দেশ আজ দেউলিয়া : মুক্তাদির

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২২

ক্ষমতা কুক্ষিগত করে আওয়ামী লীগের লুটপাটের কারনে দেশ আজ দেউলিয়া : মুক্তাদির

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ক্ষমতা কুক্ষিগত করে বেপরোয়া আওয়ামী লীগের বেপরোয়া লুটপাটের কারনে দেশ আজ দেউলিয়া হয়ে যাচ্ছে।


তারা ক্ষমতা দখল করে সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের রাজনৈতিক নেতাকর্মীদের গুম-খুন-অপহরণ করছে, হামলা মামলা নির্যাতন আর বিরোধী দলের সভা সমাবেশে গুলি চালিয়ে মানুষ হত্যা করে গুম, ক্রসফায়ার ও প্রতিহিংসামূলক মামলাকে বিরোধী দল দমন নিপিড়ন করে ক্ষমতা ঠিকিয়ে রাখতে চাইছে। তাই চলমান আন্দোলনে তারা এপর্যন্ত আমাদের ৬ জন নেতাকর্মীদের শহীদ করেছে। ইতিহাস বলে শহীদের রক্ত কখনো বৃথা যায় না। এই শোককে শক্তিতে রুপান্তরিত করে এই সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করতে হবে।

সোমবার বেলা ২টায় গণতান্ত্রিক আন্দোলনে পুলিশের গুলি ও আওয়ামী সন্ত্রাসীদের হামলায় নিহত শহিদ আব্দুর রহিম, নূরে আলম, শাওন প্রধান, শহিদুল ইসলাম শাওন, আব্দুল আলিম এর হত্যার স্মরণে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত শোক র‍্যালী পরবর্তী প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় সংক্ষিপ্ত শোক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন, লুটপাটের কারনে দেশ এখন তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, লুটেরা সরকারকে বিতাড়িত করে দেশে জনগনের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেন, জনগণ বিএনপির নেতৃত্বে এই সরকারকে বিতাড়িত করতে ঐক্যবদ্ধ।

সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আওয়ামী লীগ সর্বক্ষেত্রে ব্যার্থ হয়ে দমন পীড়ন, মধ্যরাতে তুলে নিয়ে যাওয়া, গুম-খুন-জঙ্গী নাটক শুরু করেছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ আজ দিশেহারা। আওয়ামী লীগ মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। মানুষ আজ গণতান্ত্রিক প্রতিবাদ আন্দোলনও করতে পারে না। জনতার প্রতিবাদ কমূসূচিতে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করা হয়। জনগনের ট্যাক্সের টাকায় কেনা বুলেট শত্রুদমনে ব্যবহার না করে বিরোধীদলকে দমনে ব্যবহার করা হচ্ছে। এসব হিসাব একদিন দিতে হবে। এই ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত করে আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট