৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২২
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে একটি ট্রেনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক তরুণী (১৭)। এ ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহম্মেদ বিশ্বাস।
গ্রেপ্তারকৃতরা হলেন- সুমন (২১), নাইম (২৫), নাজমুল (২৫), আনোয়ার (২০) ও রোমান প্রকাশ কালু (২২)।
জানা গেছে, শুক্রবার (৭ অক্টোবর) রাতে কমলাপুর রেলওয়ে স্টেশনের ১নং প্ল্যাটফর্মে থেমে থাকা তুরাগ কমিউনিটি নামে একটি লোকাল ট্রেনে এ ধর্ষণের ঘটনা ঘটেছে।
রেল সূত্র জানিয়েছে, সংঘবদ্ধ ধর্ষণের শিকার ওই তরুণী নেত্রকোনা থেকে একটি ট্রেন করে কমলাপুরে আসে। পরে কয়েকজন তাকে এক নং প্ল্যাটফর্মের একটি লোকাল ট্রেনে নিয়ে ধর্ষণ করে। বর্তমানে ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D