ছাত্রদল নেতা সৌরভকে গ্রেফতারে সিলেট জেলা ও মহানগর বিএনপির নিন্দা

প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২২

ছাত্রদল নেতা সৌরভকে গ্রেফতারে সিলেট জেলা ও মহানগর বিএনপির নিন্দা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট মহানগর শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম সৌরভকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।


বুধবার (৫ অক্টোবর) এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ, মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার আবারও রাষ্ট্রক্ষমতা জোর করে দখল করতে সারা দেশে বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের গ্রেফতারে আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে। দেশব্যাপী মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ বজায় রেখে নিজেদের ক্ষমতাকে কণ্টকমুক্ত করতে সরকার বিএনপি নেতাকর্মী ও ছাত্রদলের বিরুদ্ধে লাগাতার মিথ্যা মামলা, গ্রেফতার, রিমান্ডে নিয়ে নির্যাতন এবং কারান্তরীণ করে রাখছে। মাহবুবুল আলম সৌরভকে সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলেই তাকে গ্রেফতার করা হয়েছে। আমরা তার গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার বিরুদ্ধে দায়ের করা অসত্য, বানোয়াট ও হীনরাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি। -বিজ্ঞপ্তি


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট