২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২২
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের লক্ষণাবন্দ ডাক্তার বাড়ীর যুক্তরাজ্য প্রবাসী আব্দুল কাদির এর ছেলে তামজিদ আল কাদির লন্ডনে ইসলাম প্রচারে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে প্রশংসা লাভ করেছে। সে লন্ডন ইসলামিক স্কুলে হিফজ বিভাগে অধ্যয়নরত।
তামজিদ আল কাদির লন্ডনের চ্যানেল এস, টিভি ওয়ান ও মাহে রামাদ্বান টিভিতে নিয়মিত ইসলামিক প্রোগ্রামে অংশ গ্রহণ করেন। তার কার্যক্রমের সুফল হিসেবে ইতিপূর্বে বিভিন্ন এ্যাওয়ার্ড লাভ করেছে।
তামজিদ আল কাদির ইউটিউব এর মাধ্যমে দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছে। তার নামিয় Tamjeed Al Kadir ইউটিউব চ্যানেলে শুধুমাত্র ইসলামিক বিষয়ে অনুষ্ঠান প্রচারিত হচ্ছে। তার স্বপ্ন বড় হয়ে একজন ইসলামিক স্কলাস হয়ে আজীবন ইসলাম প্রচার ও প্রসারে নিজেকে নিয়োজিত রাখবে।
আলাপকালে তামজিদ আল কাদির এর পিতা যুক্তরাজ্য প্রবাসী আব্দুল কাদির বলেন, ছেলের ইসলামিক কার্যক্রম দেখে বাবা হিসেবে আমি গর্বিত। আমি আশাকরি সে ইসলামের একজন ভাল খাদেম হয়ে আজীবন কাজ করে যাবে। আমি বিশ্বাস করি ইসলামিক কার্যক্রমের মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জল করবে। তিনি ছেলের জন্য দেশ-বিদেশের সকলের কাছে দোয়া প্রার্থী।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D