সিলেটে চা পাতা ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২২

সিলেটে চা পাতা ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর উত্তর জল্লারপাড় এলাকায় নিজ বসতঘরে এক যুবকের ঝুলন্ত লাশ পাওয়া গেছে।

মৃত সোহেল আহমদ (৩৭) সিলেট মহানগরীর জল্লারপাড় এলাকার শাপলা-১২ নং বাসার মৃত উমর আলীর ছেলে। তিনি একজন চা পাতা ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।

সোমবার (৩ অক্টোবর) বেলা আড়াইটার দিকে প্রতিবেশীরা তার মরদেহ নিজ বসতঘরে ঝুলতে দেখে পুলিশে খবর দেন।

প্রতিবেশীদের ধারণা ব্যবসায়ীক লোকসানের কারণে ঋণগ্রস্ত থাকায় তিনি আত্বহত্যা করে থাকতে পারেন।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, প্রতিবেশীরা ওই যুবকের দেহ নিজ বসতঘরে ঝুলতে দেখে বেলা আড়াইটার দিকে আমাদেরকে খবর দেন। পুলিশ বিকাল ৩টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ওসি আরও বলেন- সোহেল ব্যবসায়ী ছিলেন। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী- ঋণগ্রস্থতা থেকে ও ব্যবসায় লোকসানের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তারপরও বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট