৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২২
দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতি, দূর্নীতি, সার ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে বাংলাদেশ পিপলস পার্টি-বিপিপি, সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ অক্টোবর) বিকাল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন শেষে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়।
বাংলাদেশ পিপলস পার্টি-বিপিপি, সিলেট জেলা শাখার সভাপতি আফজাল সাদিক এর সভাপতিত্বে ও সিলেট মহানগর কমিটির সভাপতি আব্দুল শহীদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যার মো: বাবুল সরদার চাখারী। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব মো: আব্দুল কাদের, কো চেয়ারম্যান পারভিন নাছের খান, ভাসানী প্রেসিডিয়াম মেম্বার রানী শেখ, মহানগরের সাধারণ সম্পাদক হুমায়ুন রশীদ চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D