৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২২
বিএনপির ভাইস চেয়ারম্যান ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি গণতান্ত্রিক দল, তাই দলের অভ্যন্তরীণ নেতৃত্বও গণতান্ত্রিকভাবে নির্বাচিত করে। আর আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। তাই জনগণের গণতান্ত্রিক আন্দোলনেও তারা হামলা করে। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে মিছিল-মিটিংয়ে গুলি চালিয়ে নির্বিচারে মানুষ হত্যা করে।
তিনি বলেন, চলমান গণতান্ত্রিক আন্দোলনে গত কয়েক দিনে তারা বিএনপির চার নেতাকে গুলি করে হত্যা করেছে। জোর করে ক্ষমতায় টিকে থাকতে তারা হত্যার রাজনীতি শুরু করেছে। শুধু হত্যাকাণ্ডই নয়, সরকার ইলিয়াস আলীসহ বিএনপির অসংখ্য নেতাকর্মীদের গুম করে রেখেছে। আমাদের হাজার হাজার নেতাকর্মী প্রতিদিন রাজনৈতিক মামলায় আদালতে হাজিরা দিচ্ছে। শুধু তাই নয়, আওয়ামী লীগ সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের ওপর জুলুম ও নির্যাতন করছে। মিছিলে গুলি আর গুম, খুন ও জুলুম, নির্যাতনের সময় ফুরিয়ে এসেছে। গুলি চালিয়ে ক্ষমতায় টিকে থাকা যাবে না।
শুক্রবার বিকালে সিলেট নগরীর একটি কমিউনিটি সেন্টারে ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডা. জাহিদ এসব কথা বলেন।
১২ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সাব্বির আহমদ বাচ্চুর সভাপতিত্বে মারুফ আহমদ টিপু ও আদনান ইসলাম তামিমের যৌথ পরিচালনায় সম্মেলনের উদ্বোধন করেন সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী।
সম্মেলনে সম্মানিত অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।
বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড টিমের সদস্য মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, সালেহ আহমদ খসরু, আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব কাদির শাহী।
স্থানীয় নেতাদের মধ্যে বক্তব্য রাখেন- ১২ নম্বর ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত সভাপতি হাজী জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তোহেল, বিএনপি নেতা বেলাল আহমদ, দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, মির্জা আমির হামজা রামিম, কামরান হোসেন হেলাল, আজিজুল হক আরজু, আব্দুর রহিম, আমিনুল হক তুহিন, আশিকুর রহমান তারেক প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মাহনগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমাইয়ুন কবির শাহীন, ফরহাদ চৌধুরী শামীম, রেজাউল হাসান কয়েস লোদী, জিয়াউল গনি আরেফিন জিল্লুর, এমদাদ হোসেন চৌধুরী, রোকশানা বেগম শাহনাজ, নজিবুর রহমান নজিব, আহ্বায়ক কমিটির সদস্য নুরুল আলম সিদ্দিকী খালেদ, আক্তার রশিদ চৌধুরী, ডা. নাজমুল ইসলাম, মহিউল বারী চৌধুরী খোরশেদ, সৈয়দ সাফেক মাহবুব, মাহবুব চৌধুরী, মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত তারেক, জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে আহসান রাব্বী প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D