ভোররাতে ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট

প্রকাশিত: ৭:০৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২২

ভোররাতে ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট

সিলেটসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোররাত ৪ টা ২২ মিনিটের সময় এই ভূমিকম্প অনুভূত হয়।


এদিকে ভূকম্পনের সময় নগরীর বাসাবা‌ড়ির অনেকেই আতংকিত হয়ে বাইরে বেরিয়ে আসেন। তবে তাৎক্ষ‌ণিকভাবে কোনো ক্ষয়ক্ষ‌তির খবর পাওয়া যায়‌নি।

আগারগাঁও ভূমিকম্প অফিস জানায়, শুক্রবার ভোররাত ৪ টা ২২ মিনিট ৩৮ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। রিকটার স্কেলে এর মাত্রা ছিলো ৫.৬। এই ভূমিকম্পের উৎপত্তি ঢাকা থেকে ৪৭১ কিলোমিটার পূর্ব দিকে মিয়ানমারে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট