৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২২
সিলেটে হযরত শাহপরাণ (রঃ) এর বাৎসরিক উরস মোবারক চিরাচরিত নিয়ম অনুযায়ী আগামী ১, ২, ৩ অক্টোবর এবং ৪, ৫, ৬ রবিউল আওয়াল ১৪৪৪ হিজরি ও ১৬, ১৭, ১৮ আশ্বিন ১৪২৯ বাংলা শনিবার থেকে সোমবার কুতুবুল আফতাব শেখউল মাশায়েখ শাহেন শাহ অলি হযরত শাহ পরাণ (রঃ আঃ) এর পবিত্র উরুস মোবারক অনুষ্ঠিত হবে।
হযরত শাহ পরাণ (রঃ আঃ) এর পবিত্র উরুস মোবারকে শনিবার সকাল ৯টা হতে খতমে কোরআন, বাদ আসর দোয়া ও জিকির আজকার মিলাদ মাহফিল। রবিবার সকাল ১০টা হতে গিলাফ চরানো। সোমবার সারারাত জিকির আজকার, খতমে কোরআন, মিলাদ মাহফিল রাত ৩টায় ফাতেহা পাঠ ও আখেরী মোনাজাত, বাদ ফজর শিন্নি বিতরণ।
জাতি ধর্ম নির্বিশেষে হযরত শাহ পরাণ (রঃ আঃ) এর ভক্তবৃন্দ উরুস মোবারকে যোগদান করার জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন হযরত শাহ পরাণ (রঃ আঃ) দরগাহ শরিফের খাদিম, মোতাওয়াল্লী আলহাজ্ব সৈয়দ মামুনুর রশিদ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D