৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২২
অনলাইন নিউজ পোর্টাল আলোকিত সিলেট২৪ ডটকম’র সম্পাদক ও দৈনিক সিলেট সুরমার ফটো সাংবাদিক মোবারক হোসেন পাপ্পুর খালা আছমা আহমদ (৫৮) ইন্তেকাল করেছেন। ইন্না……….রাজিউন।
শনিবার ভোর রাত ৩ টা ৪৫ মিনিটে নগরীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমা পূর্ব পীর মহল্লা প্রভাতী ৬৭ নিবাসী মরহুম আফরোজ আহমেদের দ্বিতীয় কন্যা ও শিক্ষক মরহুম শফিক আহমেদের স্ত্রী। মরহুমার নামাজের জানাজা শনিবার বাদ আছর হযরত শাহজালাল (রঃ) দরগাহ জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান লোদী( কয়েছ লোদী) ও সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও এলাকার বিশিষ্ট মুরব্বিগণ ও আত্মীয়-স্বজন। পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়ার দরখাস্ত করেছেন বড় বোন নাজমা বেগম। প্রেস-বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D