সিলেটে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি শুরু

প্রকাশিত: ১০:০৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২২

সিলেটে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি শুরু

সিলেটে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন পরিবহন শ্রমিকরা। পাঁচ দফা দাবিতে জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের আহবানে এ কর্মবিরতি শুরু করা হয়েছে। এ কারণে সকাল থেকে সিলেটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অফিসগামী মানুষ যানবাহন সঙ্কটে পড়েন।
কর্মবিরতি সফল করতে নগরীর প্রবেশমুখ দক্ষিণ সুরমার সবক’টি পয়েন্টে অবস্থান নিয়েছে পরিবহন শ্রমিকরা। তারা সড়কের মোড়ে মোড়ে অবস্থান করছিলেন। তবে- ব্যক্তিগত যানবাহন ও রোগীবাহী এম্বুলেন্স রয়েছে কর্মবিরতির আওতামুক্ত।

ট্রাফিক পুলিশের হয়রানি ও রেকার বাণিজ্যসহ মাত্রাতিরিক্ত জরিমানা বন্ধ, সিলেটের পুলিশ কমিশনার ও ডিসি ট্রাফিসের অপসারণ সহ ৫ দফা দাবিতে এই কর্মবিরতি চলছে বলে জানিয়েছেন শ্রমিকরা।
একই দাবিতে গত ৮ই সেপ্টেম্বর দক্ষিন সুরমা কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় মানববন্ধন ও সমাবেশ করে সিলেটের ৫টি পরিবহন সংগঠনের নেতারা। এর আগে তারা একই দাবিতে বিভিন্ন দপ্তরে স্মারকলিপিও দিয়েছিলো।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট