৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২২
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য এবং জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী মারা গেছেন।
ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত পৌনে ১২টার দিকে তিনি মারা যান।
সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান, সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র(১) ও ২৬ নং ওয়ার্ডের পরপর ২ বারের নির্বাচিত কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বকস্ লিপন।
এক শোক বার্তায় তৌফিক বকস্ লিপন বলেন, বর্ষীয়ান এ রাজনীতিক একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের কৃষাণপুর ইউনিয়ন (ফরিদপুর-২; নগরকান্দা, সালথা ও সদরপুর) থেকে অংশ নিয়ে বিজয়ী হন।
সাজেদা চৌধুরী নবম ও দশম সংসদের উপনেতা হিসেবেও দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ সরকারের ১৯৯৬-২০০১ আমলে তিনি বন ও পরিবেশমন্ত্রীর দায়িত্বে ছিলেন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সৈয়দা সাজেদা চৌধুরীর মতো একজন গুনি রাজনৈতিক ব্যক্তিত্বকে আমরা হারিয়েছি। প্রেস-বিজ্ঞপ্তি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D