শাওনের কবর জিয়ারত করে পরিবারকে ১ লাখ টাকা দিলেন ফখরুল

প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২২

শাওনের কবর জিয়ারত করে পরিবারকে ১ লাখ টাকা দিলেন ফখরুল

শহীদ শাওনের কবর জিয়ারত করে নিহত শাওনের মায়ের হাতে দলের পক্ষ থেকে এক লাখ টাকা অনুদান দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় তিনি কেন্দ্রীয় নেতাদেরসহ শাওনের বাড়িতে পোঁছেন এবং তার কবর জিয়ারত করেন।

বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রের জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য প্রাণ দিয়েছে নারায়ণগঞ্জের শাওন। তিনি যুবদলের কর্মী। এর চেয়ে বড় পরিচয় তিনি এদেশের একজন নাগরিক। তাকে পুলিশ এভাবে গুলি করে মারতে পারে না।

পুলিশকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, পুলিশ আমাদের শত্রু নয়, আপনারা কারো হুকুম পালন করবেন না। তিনি বলেন, শাওন যুবদলের কর্মী নয় দবি করা হয়েছে। কিন্তু, সেতো একজন মানুষ। তাকে কেন হত্যা করা হলো?

নেতাকর্মীদের শান্ত থাকার আহবান জানিয়ে তিনি বলেন, শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে হবে। আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় করতে হবে।