|
প্রকাশিত: ১০:৪৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৬
নিজাম ইউ জায়গীরদার : জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থানকে সুদৃঢ়, উজ্জ্বল ও অর্থবহ করে তুলেছে। বিশ্বনেতাদের সামনে নিজের মাতৃভাষা ‘বাংলা’য় দেশের সার্বভৌমত্ব, গণতান্ত্রিক মূল্যবোধ, জলবায়ু ন্যায়বিচার এবং আন্তর্জাতিক সহযোগিতার যে সুনির্দিষ্ট ও দূরদর্শী বার্তা তিনি তুলে ধরেছেন, তা প্রতিটি সচেতন নাগরিককে অনুপ্রাণিত করেছে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পথ অনুসরণ করে এই ঐতিহাসিক ভাষণে গভীরভাবে প্রতিফলিত হয়েছে ‘সবার আগে বাংলাদেশ’ দৃষ্টিভঙ্গি। ভূ-রাজনীতি ও আন্তর্জাতিক কূটনীতির জটিল সমীকরণে নিজ দেশের সার্বভৌমত্ব ও আত্মমর্যাদাকে সবার ওপরে রাখার এই অঙ্গীকার বিশ্বদরবারে বাংলাদেশের এক নতুন ও শক্তিশালী পরিচয় তৈরি করেছে।
ভাষণে কেবল অতীত বা বর্তমানের চিত্র নয়, বরং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ভবিষ্যত রূপরেখা স্পষ্ট হয়ে উঠেছে। তথ্যপ্রযুক্তিভিত্তিক ভবিষ্যৎ বিনির্মাণ, তরুণ সমাজের দক্ষতায় জোর দেওয়া এবং আধুনিক অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি বিশ্ববাসীর কাছে অত্যন্ত ইতিবাচকভাবে উপস্থাপিত হয়েছে।
দীর্ঘদিন ধরে ঝুলে থাকা রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং আন্তর্জাতিক জলবায়ু ন্যায়বিচারের দাবিতে বাংলাদেশের অবস্থান ছিল অত্যন্ত স্পষ্ট ও জোরালো। একই সাথে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় দেশের দায়িত্বশীল ভূমিকা পুনর্ব্যক্ত করা হয়েছে।
আন্তর্জাতিক এই মঞ্চে বাংলাদেশের দেওয়া ভাষণটি কেবল কূটনীতির আনুষ্ঠানিকতা নয়; এটি একটি সমৃদ্ধ, মানবিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার জাতীয় প্রত্যয়। সার্বভৌমত্ব রক্ষা ও গণতান্ত্রিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখে বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়ানোর যে বার্তা সেখান থেকে এসেছে, তা আমাদের এক নতুন আগামীর পথে এগিয়ে যেতে সাহস জোগাবে।
লেখক : সাংবাদিক, কলামিস্ট

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D