২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২২
শ্রীলঙ্কার বিরুদ্ধে ভুল করলেন না সাকিবরা। পাওয়ার প্লে কাজে লাগালেন। আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট করলেন। নিয়মিত ব্যবধানে উইকেট পড়লেও রানের গতি কমল না। মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন, আফিফ হোসেনের দুর্দান্ত ব্যাটিং-এ প্রথমে ব্যাট করে ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৮৩ রান করল বাংলাদেশ। জয়ের জন্য শ্রীলঙ্কাকে করতে হবে ১৮৪ রান।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। সাব্বির রহমানের সঙ্গে মেহেদি হাসান মিরাজকে পাঠিয়ে চমক দেন সকিব। সেই সিদ্ধান্ত কাজে লাগে। সাব্বির রান না পেলেও মেহেদি দ্রুত রান তুলতে থাকেন। পাওয়ার প্লে কাজে লাগিয়ে দলের রানকে এগিয়ে নিয়ে যেতে থাকেন তিনি। মাত্র পাঁচ রান করে আসিথা ফার্নান্ডোর বলে আউট হন সাব্বির।
ব্যাট করতে নামেন দলের অধিনায়ক। প্রথম বল থেকেই শট মারার চেষ্টা করছিলেন তিনি। খুব একটা ছন্দে ছিলেন। মেহেদির ব্য়াটে পাওয়ার প্লে-তে ৫৫ রান করে বাংলাদেশ। কিন্তু তার পরে স্পিনাররা আক্রমণে আসতেই ছন্দপতন। প্রথম ওভারেই মেহেদিকে বোল্ড করেন হাসারাঙ্গ। ২৬ বলে ৩৮ রান করেন তিনি। অভিজ্ঞ মুশফিকুর রহিম চার রান করে সাজঘরে ফেরেন।
২৪ রান করে থিকশানার বলে সাকিব আউট হলে বাংলাদেশ চাপে পড়ে যায়। আফিফ হোসেন শুরু থেকে বড় শট খেললেও অভিজ্ঞ মাহমুদুল্লাহর ব্যাট চলছিল না।
১৪ ওভারের পর থেকে বাংলাদেশের রানের গতি বাড়ে। আফিফের পাশাপাশি মাহমুদুল্লাও হাত খোলা শুরু করেন। বেশি আক্রমণাত্মক দেখাচ্ছিল বাঁ হাতি আফিফকে। ফিল্ডার অনুযায়ী শট খেলছিলেন তিনি। রান আসতে থাকায় কিছুটা চাপে পড়ে শ্রীলঙ্কা। বাঁ হাতি, ডান হাতি জুটিতে দ্রুত রান উঠছিল।
২২ বলে ৩৯ রান করে বড় শট খেলতে গিয়ে সাজঘরে ফিরলেন তিনি। ২৭ রান করে পরের ওভারেই আউট হয়ে যান মাহমুদুল্লাহ।
দুই জন আউট হওয়ার পরে দলের রানকে টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল মোসাদ্দেকের। আগের ম্যাচে যেখানে শেষ করেছিলেন সেখান থেকে ব্যাট করা শুরু করলেন তিনি। প্রথম বল থেকেই বড় শট খেললেন। শেষ পর্যন্ত ১৮৩ রানে শেষ হল বাংলাদেশের ইনিংস। মোসাদ্দেক ২৪ রান করে অপরাজিত থাকলেন।
শ্রীলঙ্কা ১৮৪ রান তাড়া করতে নেমে ১২ ওভার শেষে ৮৫ রানে ৪ উইকেট হারিয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D