|
প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২২
গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিবারের সদস্য আমেরিকা প্রবাসী মানবতার বন্ধু বুলন্দ আক্তার কে সম্মাননা প্রদান করা হয়েছে।
গত ৩১ আগষ্ট বুধবার দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ’র কার্যালয় পরিদর্শন, মতবিনিময় শেষে প্রবাসী বুলন্দ আক্তারকে এ সম্মাননা প্রদান করেন জিডিএফ’র নেতৃবৃন্দ।
জিডিএফ’র চেয়ারম্যান কবির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান। বক্তব্য রাখেন জিডিএফ’র উপদেষ্টা সমিক সহিদ জাহান।
ব্যবস্থাপক স্বপন মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শিক্ষিকা নমিতা রাণী দে, সাবিনা ইয়াছমীন, সুপারভাইজার রায়হান খান প্রমুখ। এছাড়াও অভিভাবক ও প্রতিবন্ধী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রতিবন্ধী শিক্ষার্থীরা হাতের লিখা, কবিতা, গান ও পড়া শুনান। তাদের মেধার বিকাশ দেখে প্রবাসী বুলন্দ আক্তার মুগ্ধ হন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জীবন মান উন্নয়ন ও কল্যাণে প্রবাসে থেকেও মানবতার বন্ধু বুলন্দ আক্তার কাজ করে যাচ্ছেন তা প্রসংসার দাবি রাখে। সরকারের পাশাপাশি তাঁর মত প্রবাসী ও সমাজসেবীরা প্রতিবন্ধী জনগোষ্ঠীর পাশে সহায়তা নিয়ে এগিয়ে আসলে প্রতিবন্ধী মানুষ উপকৃত হবেন। বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত বুলন্দ আক্তার প্রতিবন্ধী মানুষের সেবা ও কল্যাণে কাজ করায় মানবতার বন্ধু হিসেবে সম্মাননা প্রদান করতে পারায় গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিবার কৃতজ্ঞ। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D