২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২২
আগামী ৩১ অক্টোবর জাসদের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার জাসদ সিলেট জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে খাদ্য-জ্বালানি-সার ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং দুর্নীতি-লুটপাট-আমলাতন্ত্র- গুন্ডাতন্ত্র রুখোঃ সুশাসন কায়েম করো উপরোক্ত দাবিসহ ৪ দফা দাবিতে সিলেটে লিফলেট বিতরণ করা হয়েছে।
২৯ আগস্ট সোমবার বিকেল ৫টায় জাসদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে নগরীর বন্দর, জিন্দাবাজার সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে লিফলেট বিতরণ করা হয়।
অন্য দাবি গুলো হলো : জঙ্গিবাদি-তালেবানি রাজনীতি ও সংস্কৃতি রুখোঃ স্বাধীনতা বিরোধীদের অস্বাভাবিক সরকার কায়েমের ষড়যন্ত্র ঠেকাও, সুমহান মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় পূর্নজাগরন সংঘটিত করো, শোষণ-বঞ্চনা বৈষম্যের অবসান করোঃ সমাজতন্ত্রের পথ ধরো।
লিফলেট বিতরণ কালে উপস্থিত ছিলেন জাসদ জেলা সাধারণ সম্পাদক কিবরিয়া চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, আব্দুল হাসিব চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জেলা জাসদ, জেলা জাসদ নেতা মহিউদ্দিন আহমেদ, তোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক, মহানগর জাসদ, মাহমুদুল হক চৌধুরীর, দফতর সম্পাদক, মহানগর জাসদ, সজল কান্তি চন্দ প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D