৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২২
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত কারো মৃত্যু হয়নি। তবে এ সময়ের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৭৫ জনের।
ফলে করোনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ৩১৬ জনই থাকল। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১০ হাজার ৩২৩ জনে।
মঙ্গলবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩২৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৪ হাজার ৩৫০ জন।
২৪ ঘণ্টায় ৪ হাজার ৫১৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৫৪০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৮৫ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D