২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২২
সিলেটের ওসমানীনগরে ৩ প্রবাসীর মরদেহে রাসায়নিক বা বিষক্রিয়া পাওয়া যায়নি, বরং এটি একটা দুর্ঘটনা বলেই জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান সিলেটের বিদায়ী পুলিশ সুপার মুহাম্মদ ফরিদ উদ্দিন।
এ সময় তিনি আরও বলেন, দীর্ঘ তদন্ত প্রক্রিয়ায় পুলিশ নিশ্চিত হয়েছে যে, এটি একটি দূর্ঘটনা। তদন্তে প্রবাসী পরিবারের স্বজন ও আশেপাশের সংশ্লিষ্ট সকলকে জিজ্ঞাসাবাদে পূর্বশত্রুতার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
দু-এক দিনের মধ্যে ভিসেরা রিপোর্ট আসলে মৃত্যুর মূল কারণ জানা যাবে জানিয়ে পুলিশ সুপার বলেন, জেনেরেটরের ধোঁয়া থেকে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এর আগে, গত ২৬ জুলাই সিলেটের ওসমানী নগরে শয়নকক্ষ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় যুক্তরাজ্য প্রবাসী পরিবারের ৫ সদস্যকে।
হাসপাতালে নেওয়ার পর গৃহকর্তা রফিকুল ইসলাম ও তার ছেলে মাইকুল ইসলামকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এর এগারোদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান মেয়ে সাদিয়া ইসলাম।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D