স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহমানের বড় ভাইয়ের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ, আগস্ট ২২, ২০২২

স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহমানের বড় ভাইয়ের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মিশিগান শাখার সভাপতি আব্দুর রহমানের বড় ভাই ঠিকাদারি প্রতিষ্ঠান ডায়না ট্রেডার্স এর স্বত্বাধিকারী ও পরিবহন ব্যবসায়ী আতাউর রহমান বাবুল দীর্ঘদিন থেকে গুরুতর অসুস্থ। বর্তমানে তিনি ঢাকাস্থ জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহমানের অসুস্থ বড় ভাইয়ের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


রোববার বাদ এশা সিলেট নগরীর একটি মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।


দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট নগরীর ১৭ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নুরুল মোমিন চৌধুরী খোকন, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আলি আকবর রাজন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি সদস্য নাজিম উদ্দিন, মদন মোহন কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহান আল মাহমুদ খান, মহানগর ছাত্রদলের আপ্যায়ন সম্পাদক ইফতেখার আহমদ চৌধুরী সানি, সহ মুক্তিযোদ্ধা ও গবষেণা সম্পাদক নয়ন পাশা, সরকারী কলেজ ছাত্রদলের সদস্য তাসবীর আহমদ, মদন মহন কলেজ ছাত্রদল নেতা ইকরামুল হাসান বাপ্পি, সাগর আহমদ, রাহাত আহমদ, শিপু আহমদ, রকি আহমদ প্রমূখ।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট