২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৪ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০২২
সিলেটের গোয়াইনঘাটের রুস্তমপুর ইউনিয়নের বড়ঘোষা গ্রাম থেকে ২৭০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল পাচারকালে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে টিম গোয়াইনঘাট থানা পুলিশ।
পুলিশ সূত্র জানা যায়, শুক্রবার (১৯ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানা পুলিশের এসআই অনুজ কুমার দাস ও এএসআই মো: জামাল উদ্দীন সঙ্গীয় ফোর্সসহ রুস্তমপুর ইউনিয়নের বড়ঘোষা এলাকায় অভিযান চালিয়ে কোম্পানিগঞ্জ উপজেলার গৌরিনগর গ্রামের মৃত ছিদ্দেক আলীর পুত্র জসিম উদ্দিন (৩০) এবং মৃত আছদ্দর আলী’র পুত্র সামছুল ইসলাম (৪৩)কে গ্রেপ্তার করেন। এসময় পাচারের জন্য তাদের হেফাজতে থাকা ২৭০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম জানান, সীমান্ত এলাকায় মাদক এবং চোরাচালান বন্ধ করতে নিয়মিত অভিযান চালিয়ে আসছে পুলিশ। এরই ধারাবাহিকতায় আজ ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D