আবুল কাশেম মুর্শেদ একজন মানবিক নেতা : কয়েস লোদী

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২২

আবুল কাশেম মুর্শেদ একজন মানবিক নেতা : কয়েস লোদী

স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ



মিশিগান স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্র বিএনপির মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্য আবুল কাশেম মুর্শেদের অর্থায়নে ও মিরবক্সটুলা ছাত্রদল ইউনিটের সার্বিক সহযোগিতায় নগরীর কাজিটুলাস্থ জঙ্গলশাহ-মঙ্গলশাহ মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে খাদ্য সামগ্রীবিতরণ করা হয়েছে।


১৯ আগস্ট শুক্রবার বাদ আসর এক অনুষ্ঠানের মাধ্যমে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সিলেট মহানগর ছাত্রদলের আপ্যায়ন সম্পাদক ইফতেখার আহমদ চৌধুরী সানির সভাপতিত্বে ও সহ মুক্তিযোদ্ধা ও গবেষণা সম্পাদক নয়ন পাশা এর সঞ্চালনায় মহতী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে- সিলেট মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক, কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেন বিএনপি সব সময় অসহায়-নির্যাতিত ও নিপীড়িত মানুষের পাশে থেকে সহায়তার হাত বাড়িয়ে দেয়। তিনি বলেন, করোনাকালে ও বন্যা দূর্যোগে সারাদেশে ত্রাণ’সহ নানা কার্যক্রম পরিচালনা করছে বিএনপি। করোনা, বন্যাসহ নানা দুর্যোগে জনগণের পাশে দাঁড়িয়েছে। ঠিক তেমনি যুক্তরাষ্ট্র মিশিগান স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আবুল কাশেম মুর্শেদ তার সামর্থ্য অনুযায়ী প্রতিনিয়ত অসহায় অসচ্ছল মানুষের পাশে দাঁড়াচ্ছেন, আসলেই তিনি একজন মানবিক নেতা।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ১৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল মুমিন চৌধুরী খোকন, বিএনপি নেতা লোকমান আহমদ, মহানগর যুবদলের আহবায়ক কমিটি সদস্য নজরুল ইসলাম।


অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আলী আকবর রাজন, জেলা স্বেচ্ছসেবক দলের আহবায়ক কমিটির সদস্য নাজিম উদ্দীন, মদন মোহন কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক শাহান আল মাহমুদ খাঁন, বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক হাবিবুর রহমান চৌধুরী ফাহিম, সরকারী কলেজ ছাত্রদলের সদস্য তাছবির, মদন মোহন কলেহ ছাত্রদল নেতা ইকরামুল হাসান বাপ্পী, রাহাত আহমদ, সাগর আহমদ, ইমরান আহমদ, জুনেদ আহমদ, রাহাত আহমদ প্রমুখ।