২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২২
মোঃ সাহেদ আহমদ : অসহায় মানুষের পাশে দাঁড়ানো সওয়াবের কাজ। বন্যাদুর্গত মানুষের ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পুনঃনির্মাণের কাজে সহায়তা করাও উত্তম মানবিক কাজ। বন্যাকালে রুজি-রোজগার হারিয়ে সাধারণ মানুষের দুর্দশার শেষ ছিল না। সেই দুর্যোগের সময়ে ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপ এবং সিলেট মিডিয়া কর্পোরেশন সহায়তার হাত বাড়িয়েছিল। এখন বন্যা-পরবর্তী পুনর্বাসন কাজেও তারা এগিয়ে এসেছেন। এমন মানবিক কর্মকাণ্ডের বিস্তৃতি ঘটুক। দেশী-প্রবাসী বিত্তবান ব্যক্তি ও গোষ্ঠীকে এইসব কাজে এগিয়ে আসতে হবে।
শনিবার (১৩ আগস্ট) বিকালে ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপ এবং সিলেট মিডিয়া কর্পোরেশনের ঢেউটিন বিতরণ ও প্রবাসী সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তারা এ কথাগুলো বলেন।
স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জনাব রিয়াজ উদ্দীন ইসকা।
প্রধান অতিথি ছিলেন জালালাবাদ এসোসিয়েশন, রিয়াদ শাখার সভাপতি, বিশিষ্ট সমাজসেবক মো. কাপ্তান হোসেন। প্রধান বক্তার বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা কাজী অনহার হোসেন, নেহাদুল ইসলাম শিপন, হাজী মনু মিয়া, উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপের বাংলাদেশ সমন্বয়কারী সিরাজুল ইসলাম সাজুল, মাহতাব উদ্দীন ও দেলওয়ার আল হোসাইন প্রমুখ।
সমাজকর্মী রুকনুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথম পর্বে সম্বর্ধিত প্রবাসীদেরকে ক্রেস্ট প্রদান করা হয়। শেষপর্বে বন্যাদুর্গত ২০টি পরিবারের মধ্যে বিশ বাণ্ডিল ঢেউটিন বিতরণ করা হয়।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D