৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২২
সুইস ব্যাংকে রাখা বাংলাদেশিদের টাকার বিষয়ে সরকার সুনির্দিষ্ট তথ্য চায়নি- সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের এমন বক্তব্য নাকচ করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার (১১ আগস্ট) সাংবাদিকদের বলেন, ‘তিনি (সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত) মিথ্যা কথা বলেছেন। আমাকে আজ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থ সচিব বলেছেন। তারা আগেও আমাকে বলেছেন, তারা চেয়েছেন (সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা সম্পর্কে তথ্য)।
তারা (সুইজারল্যান্ড) কোনো উত্তর দেননি। আজকে আমি জিজ্ঞাসা করেছি, বাংলাদেশ ব্যাংক গভর্নরকে এবং সেই সঙ্গে নতুন অর্থ সচিবকে।
মন্ত্রী বলেন, ‘‘বর্তমান গভর্নর আগে অর্থসচিব ছিলেন। তারা বলেছেন, না, আমরা আগে চেয়েছি। তারা কোনো রেসপন্ড করে নাই (জবাব দেয়নি)। আমি বলেছি, ‘আপনি এটি জানিয়ে দেন জনগণকে। কারণ এভাবে মিথ্যা কথা বলে পার পাওয়া ঠিক হচ্ছে না। ’’
পররাষ্ট্র মন্ত্রণালয় সুইস দূতাবাসের সঙ্গে যোগাযোগ করবে কি না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের গভর্নর সাহেব আগে বিবৃতি দিক। আমরা সেগুলো জানি। কিংবা অর্থ মন্ত্রণালয় বিবৃতি দিক। এরপর আমরা বলব। ’
সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শুয়ার্ড গতকাল বুধবার (১০ আগস্ট) কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিকাব আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে বলেন, সুইস ন্যাশনাল ব্যাংকে বাংলাদেশিদের জমা টাকার বিষয়ে তথ্য পেতে কিভাবে চুক্তি করা যায় সে বিষয়ে সব ধরনের তথ্য তারা বাংলাদেশ সরকারকে দিচ্ছে। তবে কোনো বিশেষ তহবিলের বিষয়ে এখন পর্যন্ত অনুরোধ তারা পাননি।
এদিকে বৃহস্পতিবার (১১ আগস্ট) সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে অর্থ জমা নিয়ে নির্দিষ্ট করে দেশটির সরকারের কাছে বাংলাদেশ সরকার কোনো তথ্য কেন চায়নি, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
আগামী ১৪ আগস্টের মধ্যে দুদক ও রাষ্ট্রপক্ষকে এ বিষয়ে তা জানাতে বলেছে হাইকোর্ট।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D