২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২২
খলিল উদ্দিন ফরিদ, ভোলা
নিহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের স্ত্রী ইফফাত জাহান ভোলা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আরমান হোসেনসহ ৪৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন । এ নিয়ে পুলিশ-বিএনপির সংঘর্ষের ঘটনায় নিহতের পক্ষ থেকে দু’টি এবং পুলিশের পক্ষ থেকে আরও দু’টি মামলা দায়ের করা হয়।
বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে ভোলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন তিনি। ভোলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সম্পাদক অ্যাডভোকেট আমিরুল হক বাসেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আমিরুল ইসলাম বাসেত জানান, নিহত ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের স্ত্রী ইফফাত জাহান বাদী হয়ে আজ ভোলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৪৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। আদালতের বিচারক আলী হায়দার কামাল মামলাটি আমলে নিয়ে আগামী ০৮ সেপ্টম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
৩১ জুলাই বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার অভিযোগে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ভোলা জেলা বিএনপি। প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে সদর রোডে যাওয়ার সময় পুলিশ ও বিএনপির সংঘর্ষ বাধে। এতে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের অর্ধ শতাধিক নেতাকর্মী এবং ১০ পুলিশ সদস্য আহত হন। পরে আব্দুর রহিম নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হন। একইদিনে আহত জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ৩ আগস্ট ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D