২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২২
রুবেল আহমদ : যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে, যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনি হত্যার প্রতিবাদে, খুনিদের গ্রেফতার ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জৈন্তাপুর উপজেলা যুবদল নেতা
রুবেল আহমদ
শনিবার বিকেলে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের সব কটি রাস্তা প্রদক্ষিণ করে সিলেট তামাবিল মহাসড়কে পথসভা করেন, পথ সভায় বক্তব্য রাখার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ
উপজেলা যুবদলের আহবায়ক বাহারুল আলম বাহার এর সভাপতিত্বে, যুগ্ম আহবায়ক নাজমুল হক ইয়াজুল পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- যুগ্ম আহবায়ক সেলিম আহমদ,দুলাল আহমদ,সাবেক ছাত্রনেতা রফিক আহমদ, যুবদলের সদস্য, নুরুল হক,নাসির উদ্দিন রাজ,হেলাল, আক্তার, সালেহ,রুবেল আহমদ,ছাত্রদলের যুগ্ম আহবায়ক এম শাহিন আলম,মনিরুজ্জামান মনির,সদস্য ইমন আহমদ ইমু, নিজপাট ইউনিয়ন ছাত্রদলে সাংগটিন, হানিফ আহমদ রবিন নজরুল, সাহিন,শরিফ প্রমুখ।
মিছিল সমাবেশে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে বাহারুল আলম বাহার , বলেন বাংলাদেশের গনতান্ত্রিক আন্দোলনের সহযোদ্ধা শহীদ বদিউজ্জামান ধনিকে আওয়ামী সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করেছে। তাই ধনি হত্যার দায়ভার এই সরকারকেই নিতে হবে। নির্যাতন, হত্যা, হামলা মামলা দিয়ে জিয়ার সৈনিকদের দমিয়ে রাখা যাবে না। প্রতিটি হত্যার বিচার এ দেশের সাধারণ জনগন করবে। যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্থি নিশ্চিত করতে হবে।”

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D