২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২২
যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে, যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনি হত্যার প্রতিবাদে, খুনিদের গ্রেফতার ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গোয়াইনঘাট যুবদল।
শনিবার (১৬ জুলাই) বিকেলে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি উপজেলা সদর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোয়াইনঘাট উপজেলা সদরের সোনালী ব্যাংকের নিচে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকীর সভাপতিত্বে, যুগ্ম আহবায়ক জাহিদ খানের পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বুলবুল আহমদ, জাহাঙ্গীর আলম, জিএম শফিক, দেলোয়ার হোসেন, সদস্য মাসুক আহমেদ, আলীম উদ্দিন, রুবেল মেম্বার, আব্দুর রব প্রমুখ।
মিছিল সমাবেশে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে এডভোকেট শাহজাহান সিদ্দকী বলেন, বাংলাদেশের গনতান্ত্রিক আন্দোলনের সহযোদ্ধা শহীদ বদিউজ্জামান ধনিকে আওয়ামী সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করেছে। তাই ধনি হত্যার দায়ভার এই সরকারকেই নিতে হবে। নির্যাতন, হত্যা, হামলা মামলা দিয়ে জিয়ার সৈনিকদের দমিয়ে রাখা যাবে না। প্রতিটি হত্যার বিচার এ দেশের সাধারণ জনগন করবে। যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D