২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৬
নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের সব ধরনের প্রচার-প্রচারণা ও গণসংযোগ মঙ্গলবার রাত ১২টা থেকেই শেষ হচ্ছে।
এর একদিন পর বৃহস্পতিবার সকাল ৮টায় ২৭টি ওয়ার্ডের ১৭৪টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হবে। এরই মধ্যে কেন্দ্রগুলো প্রস্তুত করার কাজ শুরু হয়ে গেছে।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার জানান, মঙ্গলবার মধ্যরাত ১২টার পর থেকে সব ধরনের প্রচার-প্রচারণা, মাইকিং ও গণসংযোগ নিষিদ্ধ। যদি কোনো প্রার্থী বা তার সমর্থক এ ধরনের কোনো কাজ করেন তবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি জানান, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে যা যা প্রয়োজন আমরা করবো। আচরণবিধির ক্ষেত্রে আমরা একেবারে জিরো টলারেন্স নীতিতেই থাকবো।
ভোট গ্রহণের দিন পোলিং অফিসার, ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বিজিবি, আনসারসহ প্রায় সাড়ে ৯ হাজার সদস্য ভোটসংশ্লিষ্ট কাজে নিয়োজিত থাকবেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D