পাপুয়া নিউ গিনিতে ৭.৯ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

প্রকাশিত: ১:৪৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৬

Manual6 Ad Code

সিডনি : পাপুয়া নিউ গিনিতে ৭.৯ মাত্রার বড় ধরনের একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

Manual6 Ad Code

শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ খবর জানায়।

Manual1 Ad Code

ভূমিকম্পের পরে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার (পিটিডব্লিউসি) বেশকিছু উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করে।

Manual2 Ad Code

পিটিডব্লিউসি জানায়, পাপুয়া নিউ গিনি সলোমন দ্বীপপুঞ্জ, ইন্দোনেশিয়া, নাউরু ও অন্যান্য দ্বীপের উপকূলীয় অঞ্চলে ভূমিকম্পের তিন ঘণ্টার পর মারাত্মক সুনামি ঢেউ আঘাত করতে পারে।

ভূমিকম্পটি নিউ আয়ারল্যান্ডের টারনের পূর্বাঞ্চলের ৬০ কিলোমিটার দূরে রাত ৮টা ৫১ মিনিটে আঘাত হানে।

ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূপৃষ্ঠের ৭৫ কিলোমিটার গভীরে আঘাত হানা এ ভূমিকম্পটির তীব্রতা প্রথমে ৮.০ রেকর্ড করা হলেও পরে সামান্য সংশোধন করে ৭.৯ মাত্রা করা হয়।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual7 Ad Code