|
প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৬
সিলেট নগরীতে বিভিন্ন ব্যবসায়িক নথিপত্র, লাইসেন্স এবং অন্য প্রতিষ্ঠানের ক্যাশমেমো জালিয়াতির সুনির্দিষ্ট অভিযোগে ‘স্টেপ’ নামের একটি জুতার দোকান সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে নগরীর জিন্দাবাজার এলাকার মিতালি ম্যানশনে এই অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সিলেট মহানগর পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
অভিযানকালে ‘স্টেপ’ জুতার দোকানের লাইসেন্স, লোগো, ক্যাশমেমো ও অন্যান্য নথিপত্র যাচাই করতে গিয়ে অসঙ্গতি ধরা পড়ে। দেখা যায়, প্রতিষ্ঠানটি নিজেদের নামে বৈধ কাগজপত্র ব্যবহার না করে ‘পায়ে পায়ে’ নামের আরেকটি জুতার দোকানের লাইসেন্স ও ক্যাশমেমো ব্যবহার করে আসছে। এ বিষয়ে তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদ করা হলে ‘স্টেপ’ কর্তৃপক্ষ কোনো সন্তোষজনক জবাব বা বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। এর পরিপ্রেক্ষিতে অনিয়ম ও প্রতারণার দায়ে দোকানটি তাৎক্ষণিকভাবে সিলগালা করে দেয় অভিযানকারী দল।
তবে ভোক্তা অধিকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী তিন দিনের মধ্যে দোকান কর্তৃপক্ষ যদি তাদের সঠিক ও হালনাগাদ বৈধ কাগজপত্র বা ডকুমেন্ট জমা দিতে পারে, তবে যাচাই-বাছাই সাপেক্ষে দোকানটি পুনরায় খুলে দেওয়া হবে। সিলগালার এই বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D