২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, মে ১৫, ২০২২
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় অভিযোগ করেছেন ছাত্রলীগের ঢাকা আইন জেলা শাখার সাধারণ সম্পাদক এম সাচ্চু আহমদ।
রোববার বিকেলে রাজধানীর শাহবাগ থানায় এই অভিযোগ করেন সাচ্চু।
অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, ১৪ মে রাত আনুমানিক ১০টায় শাহবাগ থানাধীন আমার বাসায় বসে দেখতে পাই বিবাদীর ফেইসবুক পেইজের মাধ্যমে ’শ্রীলঙ্কার সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রীর বাবার মূর্তির কী অবস্থা করেছেন সেই দেশের জনগণ। সুতরাং আমার দেশের শেখ মুজিব যেন শেষ মুজিব হয়ে যায়। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা আছে কিন্তু তাকে নিয়ে এত কিছু করার কিছু নাই’ লিখেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার হয়ে যাওয়ায় সাধারণ নেটিজেনরা এর প্রতিবাদ করেন। বিবাদীর ফেইসবুক স্ট্যাটাসে স্বাধীনতার মহান স্থপতি বাঙ্গালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এমন বাজে মন্তব্য করায় রাষ্ট্রের জন্য চরম মানহানিকর।
এ সংক্রান্ত অভিযোগ দায়েরের বিষয়টি শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার নিশ্চিত করেছেন।
অভিযোগের বিষয়ে এম সাচ্চু জানান, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নুরুল হক নুর সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। যা রাষ্ট্রের জন্য চরম মানহানিকর। তাই উক্ত ঘটনার বিষয়ে নুরুল হক নুরের বিরুদ্ধে আমরা ঢাকা আইন জেলা ছাত্রলীগ, শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ করলাম।
এদিকে, ওই ফেসবুক পোস্টের ব্যাপারে জানতে নুরুল হক নুরকে ফোন দেয়া হলে তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D