‘অশনির’ প্রভাবে সিলেট নগরীতে জলাবদ্ধতা

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, মে ১২, ২০২২

‘অশনির’ প্রভাবে সিলেট নগরীতে জলাবদ্ধতা

ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে সৃষ্ট নিম্নচাপের প্রভাব পড়েছে সিলেটে। গত ২দিন কখনো গুঁড়ি গুঁড়ি বা কখনো ভারি বর্ষণে নগরীর জনজীবন স্থবির হয়ে পড়েছে। এ কারনে নগরীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতা নিরসনের জন্য কাজ করছে সিসিক।

সিসিকের নির্বাহী প্রকৌশলী আলী আকবর জলাবদ্ধতার নিরসনের ব্যাপারে বলেন, “আমাদের সিসিকের ৪টি এক্সেভেটর কাজ করে যাচ্ছে। দক্ষিণ সুরমা সহ বিভিন্ন জায়গায় পানি চলাচলে বাঁধা সৃষ্টি করে রাখা হয়েছিল, সেগুলোতে আমরা কাজ করেছি এবং গাভিয়ার খাল সহ আরও বিভিন্ন জায়গায় আমাদের লোকজন কাজ করে যাচ্ছে। সিসিকের যে কোন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হলে আমাদের অবগত করলে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবো। ”

এ ব্যাপারে সিসিকের ভারপ্রাপ্ত মেয়র তৌফিক বক্স লিপন বলেন, “জলাবদ্ধতা নিরসনে দক্ষিণ সুরমা সহ নগরীর সকল জায়গায় এক্সেভেটরসহ সিসিকের কর্মকর্তা কর্মচারীরা কাজ করে যাচ্ছেন। আমি সরেজমিনে নগরীর বিভিন্ন জলাবদ্ধ জায়গাগুলো পরিদর্শন করেছি। অনেক ড্রেনগুলোতে ময়লা আবর্জনা ফেলার কারনে পানি চলাচলে বাঁধার সৃষ্টি হচ্ছে, সেগুলো দ্রুত পরিস্কার করা হয়েছে। বিশেষ করে দক্ষিণ সুরমা এলাকায় যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে সেই জায়গাগুলোতে সিসিক দ্রুত গতিতে কাজ করে যাচ্ছে।”


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট