২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, মে ১১, ২০২২
সিলেট শহরতলীর টুকেরবাজার এলাকার পীরপুরে সুরমা নদীর তীর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ মে) দুপুর ১২টার দিকে জালালাবাদ থানা পুলিশ লাশ উদ্ধার করে। নিহত আব্দুল কাদির (২২) কানিশাইল এলাকার মৃত নাসির খান পুতুলের পুত্র।
জানা যায়, মঙ্গলবার নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন আব্দুল কাদির। পরে আশপাশের সকল জায়গায় খোঁজাখুজি করে তার সন্ধান পাওয়া যায়নি। আজ দুপুর ১২টার দিকে টুকেরবাজার পীরপুর নদীর তীর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এসএমপির জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) খালেদ মামুন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মারা যাওয়ার কারণ জানা যাবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D