২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২২
আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ইফতার মাহফিল সম্পন্ন
আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সোস্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও সোস্যাল ক্লাবের উদ্বোাধনী অনুষ্ঠান ২৩ এপ্রিল শনিবার সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
ইউনিভার্সিটি সোস্যাল ওয়েলফেয়ার ক্লাবের নবনির্বাচিত সভাপতি মোঃ আদিবুর রহমান ইফাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ নাজমুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির বিজনেস এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর ড. তোফায়েল আহমদ, আরটিএম-এইচআরডিসি’র পরিচালক ও অধ্যক্ষ ডা. এস এম ফরিদুল ইসলাম লতিফী, ছাত্র কল্যাণ উপদেষ্টা ও উন্নয়ন সংস্থা সীমান্তিকের চেয়ারম্যান মোঃ মাজেদ আহমেদ চঞ্চল, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আব্দুল আওয়াল আনসারী, প্রক্টর ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আবু ছয়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান নুসরাত রিকজা, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও ইউনিভার্সিটি সোস্যাল ক্লাবের উপদেষ্টা মোঃ মাহমুদুল আলম মিয়া, ফ্যাসন ডিজাইন বিভাগের বিভাগীয় প্রধান মুশহিবা খানম।
শেখ মোঃ আনোয়ার হুসাইন মিজানের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন তাহমীদ রহমান ফাহাদ, হুমায়রা ফেরদৌস আনিকা, মাহবুবে এলাহি প্রমুখ।
বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান মাস আত্মশুদ্ধি ও সিয়াম সাধনার মাস। এ মাসের শিক্ষাকে নিজেদের জীবনে প্রতিফলন সহ সোস্যাল ক্লাবের কর্ম প্রবাহের মাধ্যমে লেখাপড়ার পাশাপাশি মানব সেবায় নিজেদের উৎসর্গ করে শিক্ষার্থীদের উৎসাহিত করতে হবে।
ইফতার মাহফিলের শেষে প্রধান অতিথি ও ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ নাজমুল হক ইউনিভার্সিটি সোস্যাল ওয়েলফেয়ার ক্লাবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে ইউনিভার্সিটির ডিপার্টমেন্টের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D