২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২২
সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে বিশাল ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। লিটন দাসের দুর্দান্ত ব্যাটিংয়ে পর নাসুম আহমেদ ও শরিফুল ইসলামের বোলিং নৈপুণ্যে ৬১ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা। আজ বৃহস্পতিবার (৩ মার্চ) মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান তোলে বাংলাদেশ। দলের পক্ষে অর্ধশতক হাঁকান লিটন দাস। দারুণ ফর্মে থাকা এই ব্যাটার নেমেছিলেন ওয়ান ডাউনে। সাজঘরে ফেরার আগে ৪৪ বলে করেন ৬০ রান।
এছাড়া আফিফ হোসেন ধ্রুব ২৪ বলে ২৫ ও অভিষিক্ত মুনিম শাহরিয়ার ১৮ বলে ১৭ রান করেন। আফগানিস্তানের পক্ষে দুটি করে উইকেট শিকার করেছেন আজমতউল্লাহ ওমরজাই ও ফজলহক ফারুকি।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে নাসুম আহমেদের তোপের মুখে পড়ে সফরকারী দল। নাসুম একাই তুলে নেন প্রথম চারটি উইকেট। প্রতিরোধ গড়তে ব্যর্থ আফগানদের দাঁড়াতে দেননি তিন উইকেট শিকার করা শরিফুল ইসলামও।
শেষপর্যন্ত মাত্র ৯৪ রানে গুটিয়ে যায় মোহাম্মদ নবীর দলের ইনিংস। নাজিবউল্লাহ জাদরান (২৬ বলে ২৭), আজমতউল্লাহ ওমরজাই (১৮ বলে ২০) ও অধিনায়ক নবী (১৯ বলে ১৬) ছাড়া কেউই দুই অঙ্কের রানের দেখা পাননি।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ : ১৫৫/৮ (২০ ওভার) লিটন ৬০, আফিফ ২৫, মুনিম ১৭ ফারুকি ২৭/২, ওমরজাই ২৭/২, রশিদ ১৫/১
আফগানিস্তান : ৯৪/১০ (১৭.৪ ওভার) জাদরান ২৭, ওমরজাই ২০ নাসুম ১০/৪, শরিফুল ২৯/৩
ফল : বাংলাদেশ ৬১ রানে জয়ী।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D