২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২২
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় সিলেটে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনায় এখন পর্যন্ত ১ হাজার ১৯৬ জনের মৃত্যু হলো।
একই সময়ে ১ হাজার ৭৩৩টি নমুনা পরীক্ষায় ৬৪২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে করোনা সংক্রমণের হার ৩৭ দশমিক শূন্য ৫। এনিয়ে বিভাগে কোভিড-১৯ শনাক্ত হওয়া রোগির সংখ্যা দাড়ালো ৬১ হাজার ৩৮৮ জন।
শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বিভাগে নতুন করে করোনায় সংক্রমিত ব্যক্তিদের মধ্যে সিলেট জেলার ৪৩৫, সুনামগঞ্জের ৬৭, হবিগঞ্জের ২৯ ও মৌলভীবাজারের ১১১ জন আছেন।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৭ জন। এপর্যন্ত বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫১ হাজার ৪১ জন।
এছাড়া শুক্রবার সকাল ৮টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৯১ জন। তাঁদের মধ্যে সাতজনকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D