|
প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৬
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম ২০২৭-এর আবেদন শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করতে কোনো ফি দিতে হবে না।
স্নাতক ও এমফিল ডিগ্রিধারীদের পাশাপাশি ১৬ বছরের শিক্ষাজীবন সম্পন্ন করা শিক্ষার্থীরাও সরাসরি পিএইচডি প্রোগ্রামে আবেদনের সুযোগ পাবেন।
হংকংয়ের আটটি বিশ্ববিদ্যালয়ে এ ফেলোশিপের আওতায় পিএইচডি করার সুযোগ রয়েছে। বিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি, মানবিক, সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে আবেদন করা যাবে।
ফেলোশিপে যেসব সুবিধা
ফেলোশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা বছরে প্রায় ৪৩ হাজার ৬৯০ মার্কিন ডলার বৃত্তি পাবেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৫৪ লাখ টাকা।
এ ছাড়া সর্বোচ্চ তিন বছর পর্যন্ত প্রতিবছর সম্মেলন ও গবেষণাসংক্রান্ত ভ্রমণের জন্য অতিরিক্ত ১ হাজার ৮২০ মার্কিন ডলার দেওয়া হবে।
পিএইচডি সম্পন্ন করতে তিন বছরের বেশি সময় প্রয়োজন হলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় অতিরিক্ত সহায়তা দিতে পারে। এ বিষয়ে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করতে হবে।
যে আট বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে
হংকং পিএইচডি ফেলোশিপ স্কিমের আওতায় যেসব বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে, সেগুলো হলো-
সিটি ইউনিভার্সিটি অব হংকং
হংকং ব্যাপটিস্ট ইউনিভার্সিটি
লিংনান ইউনিভার্সিটি
দ্য চায়নিজ ইউনিভার্সিটি অব হংকং
দ্য এডুকেশন ইউনিভার্সিটি অব হংকং
দ্য হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি
দ্য হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি
দ্য ইউনিভার্সিটি অব হংকং
যেসব বিষয়ে পিএইচডি করা যাবে
এ ফেলোশিপের আওতায় বিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি, মানবিক, সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা বিষয়ে পিএইচডির জন্য আবেদন করা যাবে।
যেভাবে প্রার্থী বাছাই
ফেলোশিপের জন্য প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কয়েকটি বিষয়কে গুরুত্ব দেওয়া হবে। এগুলোর মধ্যে রয়েছে-
একাডেমিক ফলাফল
গবেষণার দক্ষতা ও সম্ভাবনা
যোগাযোগ ও আন্তব্যক্তিক দক্ষতা
নেতৃত্বের গুণাবলি
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীদের প্রথমে হংকং পিএইচডি ফেলোশিপ স্কিমের ওয়েবসাইটে অনলাইনে প্রাথমিক আবেদন করতে হবে। প্রাথমিক আবেদন জমা দেওয়ার পর আবেদনকারীকে একটি HKPFS Reference Number দেওয়া হবে।
এরপর ওই নম্বর ব্যবহার করে পছন্দের বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে হবে।
একজন আবেদনকারী সর্বোচ্চ দুটি প্রোগ্রাম বা বিভাগ বেছে নিতে পারবেন। চাইলে একই বিশ্ববিদ্যালয়ের দুটি প্রোগ্রাম অথবা দুটি ভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে।
প্রাথমিক আবেদন জমা দেওয়ার শেষ সময় ১ ডিসেম্বর ২০২৬, হংকং সময় দুপুর ১২টা। এরপর সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ আবেদন জমা দিতে হবে।
তবে বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রামভেদে ভর্তির যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদনপ্রক্রিয়ায় পার্থক্য থাকতে পারে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট নির্দেশনা দেখে নেওয়া জরুরি।
আবেদনের শেষ সময়: ১ ডিসেম্বর ২০২৬।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D