২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২২
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ দলটির একাধিক নেতা করোনাভাইরাসের আক্রান্ত বলে জানা গেছে।
বিএনপির নেতারা বলছেন, দেশে করোনাভাইরাসের প্রকোপ কমে আসার ফলে সারাদেশে করোনা আক্রান্ত নেতাকর্মীদের তালিকা তৈরির কাজ বন্ধ হয়ে যায়। এখন আবারও নতুন করে আক্রান্ত নেতাকর্মী ও মারা যাওয়া নেতাদের তালিকা হালনাগাদে কাজ শুরু করা হবে।
জানা গেছে, বর্তমানে বিএনপির নেতাদের মধ্যে ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবেক সচিব ইসমাঈল জবি উল্লাহ, নির্বাহী কমিটির ক্ষুদ্র ও কুঠির বিষয়ক সহ সম্পাদক মুক্তিযুদ্ধা আব্দুর রাজ্জাক, নির্বাহী কমিটির সদস্য ও সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের স্ত্রী লুৎফুন নাহার কান্তা, করোনাভাইরাসে আক্রান্ত।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, দুদু ভাই গত (বৃহস্পতিবার) করোনা আক্রান্ত হয়েছেন। অন্যরাও গত কয়েকদিনে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের সবার অবস্থা ভালো। তারা বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।
এদিকে গত বৃহস্পতিবার করোনা মুক্ত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী এবং পরিবারের অন্য সদস্যরা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D