|
প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২২
সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকায় পুর্ব বিরুদের জের দরে কবরস্থানের দেওয়াল ভাংচুর করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনার ব্যাপারে মোগলাবাজার থানায় সাধারণ ডায়েরি করছেন হরগৌরী পূর্বপাড়া গ্রামের তোয়াহিদ আলীর ছেলে মোঃ আলী হায়দার।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ জানুয়ারি বৃহস্পতিবার হরগৌরী পূর্বপাড়া গ্রামের মৃত হাছন আলীর ছেলে আব্দুল খালিক ও আব্দুল করিম, মাহমুদাবাদ গ্রামের মৃত জোয়াইদ আলীর ছেলে- সাকিল মাহমুদ মঈন, হরগৌরী পূর্বপাড়ার মৃত ফুরকান আলীর ছেলে আনোয়ার আলী, রাঘবপুর গ্রামের মৃত মর্তুজ আলীর ছেলে মতিউর রহমান মতাহির গংরা আলী হায়দার এর পারিবারিক কবরস্থানের দেওয়াল ব্যাপক ভাংচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করেছে।
আরো জানা যায়, ঘটনার দিন বাদি আলী হায়দার অফিসে কর্মরত ছিলেন। বিকাল ৩ টার সময় সংবাদ পান তার পাশের বাড়ির ১নং বিবাদীর বড় ভাই আব্দুল আলিম মৃত্যু বরন করেছেন। খবর পেয়ে মৃত ব্যক্তির পরিবারকে শান্তনা দিয়ে বাড়ি ফিরার পথে আলী হায়দার দেখতে পান ১-৫ নং বিবাদী তার পারিবারিক কবরস্থানের দেওয়াল ভাংচুর করেছেন। এ সময় আলী হায়দার দেওয়াল ভাংচুরে বাঁধা দিলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে তাকে মারতে এগিয়ে আসলে আলী হায়দার ঘটনার স্থান থেকে কৌশলে দৌড়ে দিয়ে ঘরে ডুকে প্রাণে রক্ষা পায়। প্রতিপক্ষের লোকজন প্রাণে হত্যা সহ হুমকি দামকি দিয়ে চলে যায়।
বাদী আলী হায়দার বিবাদীদের আচরণে ভীত ও চরম আতঙ্কিত। তাই তিনি তার ও পরিবারের নিরাপত্তা এবং ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।
উল্লেখ্য, বিবাদীদের সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। এ ব্যাপারে আলী হায়দার বিগত ০৮/০৯/২০২১ইং তারিখে মোগলাবাজার থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ০৮। যা বর্তমানে তদন্তাধীন আছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D