২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২২, ২০২২
ঝিনাইদহের শৈলকুপায় মেহেদি হাসান স্বপন (২৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে বাড়ি থেকে ডেকে তাকে পিটিয়ে জখম করা হয়।
শনিবার (২২ জানুয়ারি) ভোরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মেহেদি হাসান সারুটিয়া ইউনিয়নের তালতলা গ্রামের দবিবুর রহমানের ছেলে। তিনি একজন ইলেক্ট্রিক মিস্ত্রি।
স্থানীয়রা বলছেন, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তার ফোনে কল দিয়ে পার্শ্ববর্তী বাজারে ডাকা হয়। ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে বাজারের কাছে তালতলা ব্রিজের ওপর গেলে কয়েকজন লোক তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ফেলে রেখে যায়। এরপর তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন জানান, নিহত স্বপন শুধু তার সামাজিক দলের লোকই না বরং একজন ভালো কর্মী। এই হত্যাকাণ্ডকে ভিন্নখাতে নিয়ে ফায়দা লুটতে প্রতিপক্ষ অপপ্রচার চালাচ্ছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি অপারেশন) মহসিন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী জুলফিকার আলী কায়সার টিপু দুই জনই স্বপনকে তাদের সমর্থক বলে দাবি করছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D