২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ৮, ২০২২
রেলমন্ত্রীর রোষানল থেকে নিস্তার পাবেন না, আপনাকে আমি খাগড়াছড়ি-বান্দরবন পাঠিয়ে ছাড়বো। আপনার প্রশাসনের কুত্তারা যেভাবে আজগর আলীর বিপক্ষে অবস্থান নিয়ে ষড়যন্ত্র করেছিল, সে ষড়যন্ত্র আংশিক হলেও আমরা রক্ষা করতে পেরেছি। বাকিটা জনগণ এবার হাড়ে হাড়ে বুঝিয়ে দিবে।’
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত নবনির্বাচিত চেয়ারম্যান আজগর আলী গত বৃহস্পতিবার রাতে ঐ ইউনিয়নের শান্তিনগরে আনন্দসভায় দলীয় নেতাকর্মীদের সামনে এসব মন্তব্য করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) হুমকি দিয়ে রাখা আজগর আলীর বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। গত ৫ জানুয়ারি পঞ্চম ধাপের অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আজগর আলী জয়ী হন। পরের দিন আনন্দ সভায় তিনি দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও নির্বাচন নিয়ে বেশ কিছু মন্তব্য করেন।
এ ব্যাপারে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রত্যয় হাসান বলেন, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আজগর আলী সাহেবের বক্তব্যটি আমি সংগ্রহ করেছি। আমি একাধিকবার বক্তব্যটি শুনেছি। বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এটি ঐ ইউপি চেয়ারম্যানের নিজের দেওয়া বক্তব্য।’ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শক্রমে পরবর্তীকালে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।
এ বিষয়ে নবনির্বাচিত চেয়ারম্যান আজগর আলী বলেন, ভোটের দিন আমার ইউনিয়নের একটি কেন্দ্রে ভোট কারচুপির খবর শোনা যায়। কেন্দ্রে ফলাফল দিচ্ছিল না প্রশাসন। আমার কর্মীরা সেখানে প্রতিবাদ করে। পরে পুলিশ আমার কর্মীদের ওপর লাঠিচার্জ করে। স্বয়ং ইউএনও হাতে লাঠি নিয়েছিল। এজন্য ইমোশনাল হয়ে আমি ঐ বক্তব্যটি দেই। আর আমার নেতাকর্মীদের সান্ত্বনা দেওয়ার জন্য বলি ইউএনওকে দেবীগঞ্জের মাটিতে থাকতে দেওয়া হবে না। তাছাড়া কিছু মানুষ আমার বক্তব্যটি কাটছাঁট করে পোস্ট করেছে।’
আজগর আলী ৪ হাজার ৯১৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. জামেদুল ইসলাম ঘোড়া প্রতীকে পান ৪ হাজার ৮৮২ ভোট।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D