২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০১ পূর্বাহ্ণ, জানুয়ারি ৮, ২০২২
সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য সাইদুর রহমান সাইদের পিতা আলহাজ্ব মছব্বির আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ছেলে-মেয়ে নাতি-নাতনী সহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন ।
আলহাজ্ব মছব্বির আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ৪নং খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব গৌছ উদ্দিন পাকি ও সাধারণ সম্পাদক জনাব বদরুল ইসলাম আজাদ।
এক শোকবার্তায় তাঁরা জানান, সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য সাইদুর রহমান সাইদ এর পিতা আলহাজ্ব মছব্বির আলী’র মৃত্যুতে আমরা গভীর শোকাহত ও মর্মাহত। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। তিনি মানুষ হিসেবে যতেষ্ট বিনয়ী, ধর্মপরায়ণ, পরোপকারী ও সবার শ্রদ্ধাভাজন ছিলেন।
মহান রাব্বুল আল-আমিন যেন তাঁহাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন। -আমিন

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D