২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, জানুয়ারি ৫, ২০২২
ব্যারিস্টার নাজির আহমদ সংবর্ধিত
লন্ডন বারাঅব হিউম্যানের টানা ৩ বারের ডেপুটি স্পিকার ও বর্তমান কাউন্সিলর ব্যারিস্টার নাজির আহমদ এর সম্মানে গতকাল মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকেল জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট জেলা শাখার উদ্যোগে সিলেট জেলা বারের ২নং হলের ৪র্থ তলায় এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট আল আসলাম মুমিন এর সভাপতিত্বে শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন এডভোকেট শফিকুল ইসলাম। এডভোকেট তাজ উদ্দিন মাখন এর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বারের সাধারণ সম্পাদক এডভোকেট ফজলুল হক সেলিম ও এডভোকেট মাহফুজুর রহমান এপিপি।
সভায় স্বাগত বক্তব্য রাখেন এডভোকেট সেলিম মো. আলী আসগর। বক্তব্য রাখেন সিলেট মেট্টোপলিটন ল’কলেজের ভাইস প্রিন্সিপাল ড. এম শহিদুল ইসলাম, এডভোকেট বদিউল আলম লিটন, এডভোকেট এজাজ উদ্দিন, এডভোকেট আব্দুল মুকিত অপি।
সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা বারের সিনিয়র এডভোকেট শাহ মোশাহিদ আলী, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট অশুক পুরকায়স্থ, এডভোকেট সামসুল হক, এডভোকেট গোলাম ইয়াহিয়া চৌধুরী সুহেল, এডভোকেট আনোয়ার হোসেন, এডভোকেট অনুজ রায়, এডভোকেট খুরশেদ আলম খোকন, এডভোকেট সুলতানা রাজিয়া ডলি, এডভোকেট আলিম উদ্দিন, এডভোকেট সৈয়দ ফেরদৌস আহমদ, এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নি, এডভোকেট ওবায়দুর রহমান ফাহমিদ, এডভোকেট আজির উদ্দিন, এডভোকেট সাঈদ আহমদ, এডভোকেট সাজ্জাদুর রহমান চৌধুরী, এডভোকেট শাহজাহান চৌধুরী, এডভোকেট আজিম উদ্দিন, এডভোকেট খালেদ জুবায়ের, এডভোকেট সালমান উদ্দিন, এডভোকেট বিজিত লাল তালুকদার, এডভোকেট আজাদ আহমদ, এডভোকেট সাইফুর রহমান, এডভোকেট শাবানা ইসলাম, এডভোকেট সালেহ চৌধুরী, এডভোকেট মাহবুব হোসেন, এডভোকেট তানবীর আহমদ, এডভোকেট মিজানুর রহমান, এডভোকেট হোসাইনুর রহমান লায়েক, এডভোকেট মইনুল ইসলাম, এডভোকেট আরিফ আহমদ, এডভোকেট তোফায়েল আহমদ, এডভোকেট সাদিকুর রহমান লিপন, এডভোকেট সরওয়ার হোসেন খসরু, এডভোকেট সাজিদুল ইসলাম সজিব, এডভোকেট খলিল আহমদ, এডভোকেট শাহিন আহমদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অগ্রগণ্য। আইনজীবীরা শুধু পেশায় নয়, সমাজসেবায়ও অপরিসীম ভূমিকা রাখছেন। তিনি বলেন ব্যারিস্টার নাজির আহমদ শুধু সিলেটের গৌরব নয় তিনি গ্রেট ব্রিটেনেরও অহংকার। তিনি আরো বলেন আইনজীবীরা শুধু বাংলাদেশে নয় বিশ্বের বিভিন্ন দেশেও আইন পেশায় অগ্রনী ভূমিকা পালন করে যাচ্ছেন।
সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে বরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন ও বিশেষ অতিথি এডভোকেট ফজলুল হক সেলিম ও এডভোকেট মাহফুজুর রহমান। ক্রেস্ট প্রদান করেন এডভোকেট সেলিম মো. আলী আজগর ও এডভোকেট বদিউল আলম লিটন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D