হবিগঞ্জে বাসে নারীর সন্তান প্রসব, আজীবন ভাড়া ফ্রি

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২১

হবিগঞ্জে বাসে নারীর সন্তান প্রসব, আজীবন ভাড়া ফ্রি

হবিগঞ্জে বিরতিহীন বাসে এক নারী যাত্রীর সন্তান প্রসব হয়েছে। এ ঘটনায় আজীবন মা-মেয়ের বাস ভাড়া ফ্রি করে দিয়েছে মটর মালিক গ্রুপ। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্ক শুভ্র রায়।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেলে মৌলভীবাজার-হবিগঞ্জ চলাচলকারী বিরতিহীন একটি বাসে সদর উপজেলার কাশিপুর গ্রামের জাহিদুল হকের গর্ভবতী স্ত্রী নুরুননাহার বেগম হবিগঞ্জে আসার পথে বাসের মধ্যে প্রসব ব্যথা উঠে। এক পর্যায়ে বিকেল সাড়ে ৪টার সময় বাসের মধ্যেই তার কন্যা সন্তান জন্ম হয়। বাসটি পৌর বাস টার্মিনালে থামলে হবিগঞ্জ মটর মালিক গ্রুপের নেতৃবৃন্দ কিছু নতুন কাপড় দিয়ে তাকে স্বাগত জানান।

শঙ্ক শুভ্র রায় আরো জানান, মা ও নবজাতক সুস্থ আছে। আমরা সংগঠনের পক্ষ থেকে মা-মেয়ের আজীবন বাসের ভাড়া ফ্রি করে দিয়েছি।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট