জকিগঞ্জে ৪ আওয়ামীলীগ নেতাকে বহিষ্কার

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২১

জকিগঞ্জে ৪ আওয়ামীলীগ নেতাকে বহিষ্কার

নৌকা প্রতীক পাওয়া দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনের ঘোষণা দেওয়ায় সিলেটের জকিগঞ্জে আরও ৪ জনকে আওয়ামীলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, দলীয় নির্দেশনা না মেনে নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় জকিগঞ্জে আওয়ামী লীগের ৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে। সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত ২৫ ডিসেম্বর তাদের বহিষ্কার করা হয়।

বহিস্কৃতরা হলেন- উপজেলার বারহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও সিলেট মহানগর যুবলীগের সাবেক সদস্য সুমন আহমদ, ৪ নং খলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল গফুর, সুলতানপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ও জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম এবং ৮নং কসকনকপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ও জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য আলতাফু রহমান লস্কর।

সিলেট জেলা আওয়ামী লীগ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট