১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৬
চোখের চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্যি পরীক্ষার জন্য ছয় দিনের সফরে সিঙ্গাপুরে গেলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সিঙ্গাপুর সময় বিকাল ৪টা ৫০ মিনিটে তার বিমানটি চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছায়।
Manual7 Ad Codeমঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে রাষ্ট্রপতি ঢাকা ত্যা গ করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানিয়েছেন, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মাহবুব উজ জামান রাষ্ট্রপতিকে বিমানবন্দরে স্বাগত জানান।
Manual3 Ad Codeচিকিৎসা শেষে আগামী ১১ ডিসেম্বর রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে বলে প্রেস সচিব জানিয়েছেন।
এর আগে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও পরররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান। এ সময় মন্ত্রিরপরিষদ সচিব, কূটনৈতিক কোরের ডিনসহ বেসামরিক-সামরিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
স্পিকার হিসেবে দায়িত্ব পালনের সময়ও আবদুল হামিদকে চোখের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যেতে হয়েছে। সেসময় সিঙ্গাপুরের ন্যাশনাল আই হসপিটালে চোখ ও মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন তিনি।
Manual1 Ad Codeরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর সিঙ্গাপুরের পাশাপাশি কয়েক দফা যুক্তরাজ্যে গিয়েও চিকিৎসা নিয়েছেন আবদুল হামিদ।
Manual7 Ad Code

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D