মাহবুবুল হক শাকিল আর নেই

প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৬

Manual6 Ad Code

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Manual8 Ad Code

মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

মাহবুবুল হক শাকিল বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের বিশেষ গুরুত্বপূর্ণ পদে দায়্ত্বি পালন করছিলেন।

Manual8 Ad Code

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা জানিয়েছেন, গুলশানের ওই রেস্তোরাঁর একটি কক্ষে তার মরদেহ রয়েছে।

মাহবুবুল হক শাকিল ২০০৯ সাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডেপুটি প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এর আগে তিনি আওয়ামী লীগ সভানেত্রীর প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১২ সালে তাকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ করা হয়। সে দায়িত্ব পালনের পাশাপাশি শাকিলকে অনেকেই কবি হিসেবে জানতেন।

Manual5 Ad Code

এক সময় তিনি আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্র লীগের শীর্ষ পর্যায়ের নেতা ছিলেন। ১৯৬৮ সালে ময়মনসিংহে জন্মগ্রহণকারী মাহবুবুল হক শাকিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে পাশ করেছেন।

Manual6 Ad Code

mr-rifa

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual3 Ad Code